ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফরিদপুর শহরে হ্যান্ড মাইকে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী ফেসবুকে ভিডিও তোলপাড়

ছবি : সংগৃহীত

ফরিদপুর শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে হ্যান্ড মাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজিয়েছেন রনি ঘোষ নামে স্থানীয় এক যুবলীগ কর্মী। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাতে শহরের বিভিন্ন এলাকায় একটি ছোট হ্যান্ড মাইক ব্যবহার করে তিনি এ ভাষণ প্রচার করেন বলে স্থানীয়রা জানান। এ সময়ের কয়েকটি ভিডিও ধারণ করে পরে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, রনি ঘোষ শহরের বিভিন্ন সড়ক ঘুরে মাইকের মাধ্যমে ৭ মার্চের ভাষণ বাজাচ্ছেন। পথচারী ও আশপাশের লোকজনের মধ্যে এ নিয়ে কৌতূহল লক্ষ্য করা যায়।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি বলেন, এ ধরনের ঘটনা দেখভালের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রয়োজনে তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবে।

অন্যদিকে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি এবং এ নিয়ে কেউ কোনো অভিযোগও করেননি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফরিদপুর শহরে হ্যান্ড মাইকে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী ফেসবুকে ভিডিও তোলপাড়

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image

ফরিদপুর শহরের বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে হ্যান্ড মাইকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজিয়েছেন রনি ঘোষ নামে স্থানীয় এক যুবলীগ কর্মী। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।

শনিবার (৭ মার্চ) রাতে শহরের বিভিন্ন এলাকায় একটি ছোট হ্যান্ড মাইক ব্যবহার করে তিনি এ ভাষণ প্রচার করেন বলে স্থানীয়রা জানান। এ সময়ের কয়েকটি ভিডিও ধারণ করে পরে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়, যা ইতোমধ্যে স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।

ভিডিওতে দেখা যায়, রনি ঘোষ শহরের বিভিন্ন সড়ক ঘুরে মাইকের মাধ্যমে ৭ মার্চের ভাষণ বাজাচ্ছেন। পথচারী ও আশপাশের লোকজনের মধ্যে এ নিয়ে কৌতূহল লক্ষ্য করা যায়।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলা বিএনপির সদস্যসচিব এ কে এম কিবরিয়া স্বপন বলেন, বিষয়টি তার জানা নেই। তিনি বলেন, এ ধরনের ঘটনা দেখভালের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। প্রয়োজনে তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবে।

অন্যদিকে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি এবং এ নিয়ে কেউ কোনো অভিযোগও করেননি। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ