ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চবি শাখা ছাত্রদলের নারী শিক্ষার্থী ইফতার মাহফিলে অংশগ্রহণকারীদের একাংশই ইফতার পাননি

ইফতার না পেয়ে দাড়িয়ে থাকা শিক্ষার্থী।ছবি:নববানী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রদল সোমবার (২ মার্চ) বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় একটি দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে। আয়োজক সূত্রে জানা গেছে, শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শামসুন্নাহার হলের সামনে আনুমানিক দেড় হাজার নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তবে আয়োজনের সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ ওঠে, প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ইফতার পাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চবি শাখা ছাত্রদল সমালোচনার মুখে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, "ছাত্রদলের আয়োজকদের উচিত ছিল শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী যথাযথ পরিকল্পনা করা। একদিকে আযান চলছিল, অন্যদিকে শতশত শিক্ষার্থী ইফতার না পেয়ে দাঁড়িয়ে ছিল। অনেকেই রোজা ভাঙার জন্য ন্যূনতম পানি পর্যন্ত পান করেননি। এমন আয়োজন সঠিকভাবে তদারকি ছাড়া করা ঠিক নয়।"

চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় দুঃখ প্রকাশ করে বলেন, "নারী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত প্রথমবারের মত প্রোগ্রামে প্রত্যাশার চেয়ে দ্বিগুণ সাড়া পেয়ে আমরা অভিভূত। অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটির জন্য ছাত্রদলের দায়িত্বশীল জায়গা থেকে দুঃখ প্রকাশ করছি। আশা করি, ভবিষ্যতে এমন আয়োজন আরও সুন্দর ও কার্যকর হবে।"

অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে আরও সমন্বিত পরিকল্পনা এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

চবি শাখা ছাত্রদলের নারী শিক্ষার্থী ইফতার মাহফিলে অংশগ্রহণকারীদের একাংশই ইফতার পাননি

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রদল সোমবার (২ মার্চ) বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় একটি দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করে। আয়োজক সূত্রে জানা গেছে, শুধুমাত্র নারী শিক্ষার্থীদের জন্য এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শামসুন্নাহার হলের সামনে আনুমানিক দেড় হাজার নারী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

তবে আয়োজনের সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিযোগ ওঠে, প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ইফতার পাননি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে চবি শাখা ছাত্রদল সমালোচনার মুখে পড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, "ছাত্রদলের আয়োজকদের উচিত ছিল শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী যথাযথ পরিকল্পনা করা। একদিকে আযান চলছিল, অন্যদিকে শতশত শিক্ষার্থী ইফতার না পেয়ে দাঁড়িয়ে ছিল। অনেকেই রোজা ভাঙার জন্য ন্যূনতম পানি পর্যন্ত পান করেননি। এমন আয়োজন সঠিকভাবে তদারকি ছাড়া করা ঠিক নয়।"

চবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয় দুঃখ প্রকাশ করে বলেন, "নারী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত প্রথমবারের মত প্রোগ্রামে প্রত্যাশার চেয়ে দ্বিগুণ সাড়া পেয়ে আমরা অভিভূত। অনাকাঙ্ক্ষিত ভুলত্রুটির জন্য ছাত্রদলের দায়িত্বশীল জায়গা থেকে দুঃখ প্রকাশ করছি। আশা করি, ভবিষ্যতে এমন আয়োজন আরও সুন্দর ও কার্যকর হবে।"

অংশ নেওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে এ ধরনের কর্মসূচিতে আরও সমন্বিত পরিকল্পনা এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ