রাজধানীর গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ ও আরামদায়ক করতে বিশেষায়িত আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ ২০২৬) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল ইসলামের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী দেশের সড়ক পরিবহনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মন্ত্রীর কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং জনভোগান্তি কমাতে বেশ কিছু প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এর মধ্যে রাজধানীতে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর বিষয়টি অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
একই দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকেও একটি বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের চলমান সংস্কার ও উন্নয়নমূলক কাজগুলো পবিত্র ঈদুল ফিতরের আগেই সম্পন্ন করার নির্দেশ প্রদান করেন।
সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর রাজধানীতে নারীদের জন্য বাসের রুট এবং সংখ্যা নির্ধারণের কাজ দ্রুত শুরু করবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এই উদ্যোগ কার্যকর হলে রাজধানীর কর্মজীবী নারী ও ছাত্রীদের যাতায়াতের দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশেই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন