ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নড়াইলে নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

মেহেদি হাসান
মেহেদি হাসান নড়াইল জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

নড়াইলে নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন নড়াইলের কালিয়া ও নড়াগাতী অঞ্চলের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যানরা নবনির্বাচিত সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তাঁরা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের কল্যাণে সংসদ সদস্যের নেতৃত্বে সবাই একযোগে কাজ করতে প্রস্তুত।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নড়াইল-১ আসনে উন্নয়নের নতুন ধারা সূচিত হবে। একই সঙ্গে তাঁরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সেগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের প্রত্যাশা জানান।

সংবর্ধনার জবাবে নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম সকল চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। ঘুষ, দুর্নীতি ও মাদকবিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত নড়াইল গড়ে তোলার অঙ্গীকার করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নড়াইলে নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নড়াইল-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম-কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছেন নড়াইলের কালিয়া ও নড়াগাতী অঞ্চলের সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

এ উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে চেয়ারম্যানরা নবনির্বাচিত সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তাঁরা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের কল্যাণে সংসদ সদস্যের নেতৃত্বে সবাই একযোগে কাজ করতে প্রস্তুত।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, বিশ্বাস জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নড়াইল-১ আসনে উন্নয়নের নতুন ধারা সূচিত হবে। একই সঙ্গে তাঁরা এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সেগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের প্রত্যাশা জানান।

সংবর্ধনার জবাবে নবনির্বাচিত সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম সকল চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান। ঘুষ, দুর্নীতি ও মাদকবিরোধী অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে তিনি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত নড়াইল গড়ে তোলার অঙ্গীকার করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ