প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি নির্বাচনের ফল অনুযায়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংসদ সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার সুযোগ ছিল। তাদের মধ্যে ৩৪৩ জন ভোট দেন এবং ছয়জন ভোটদান থেকে বিরত থাকেন।
নির্বাচনের ফল ঘোষণার পর এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হলো।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন