রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের হাতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা পৌঁছেছে। কমিশনের অনুরোধের পর জাতীয় সংসদ সচিবালয় এই তালিকা সরবরাহ করেছে বলে ইসি সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, ভোটার তালিকা পাওয়ার পর এখন নির্বাচন কমিশনের পরবর্তী কাজ হলো রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল ঘোষণা করা। যদিও এখনো নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি। কমিশন শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে নির্বাচন কমিশনকে।
এ লক্ষ্যে গত ২৬ জুলাই জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ওই বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোটার তালিকা সরবরাহের অনুরোধ জানানো হয়। যদিও সেদিন নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা হাতে পেয়েছে নির্বাচন কমিশন। ইসি সূত্র জানিয়েছে, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানানো হবে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ ভোটার অংশ নেন না। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরাই এ নির্বাচনের ভোটার। ফলে সংসদ সদস্যদের তালিকাকেই রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা হিসেবে ব্যবহার করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন