বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করেন নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মোট ৩৪৯টি ব্যালট পেপার ছাপানো হয়। এর মধ্যে ৩৪৩টি ব্যালটে ভোট পড়ে এবং প্রদত্ত সব ভোটই বৈধ হিসেবে গণ্য হয়।
ভোট না দেওয়া সংসদ সদস্যদের মধ্যে এখন পর্যন্ত যাদের নাম জানা গেছে তারা হলেন বিএনপির মির্জা আব্বাস, স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বাকি তিন সংসদ সদস্যের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
এই ফলাফলের মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশে সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদে ভোটাভুটি হয়েছিল। এরপর অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনগুলোতে একক প্রার্থী থাকায় ভোটের প্রয়োজন হয়নি। ফলে দীর্ঘ বিরতির পর এবার সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন