ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকার রুশ দূতাবাসের বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো অভিনন্দন বার্তায় পুতিন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের কল্যাণে তার ভবিষ্যৎ কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন।

এর আগে ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে তিনি শপথ গ্রহণ করেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুলকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তা বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতারই প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) ঢাকার রুশ দূতাবাসের বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এ তথ্য জানিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাঠানো অভিনন্দন বার্তায় পুতিন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।

অভিনন্দন বার্তায় রুশ প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার পাশাপাশি বাংলাদেশের জনগণের কল্যাণে তার ভবিষ্যৎ কর্মকাণ্ডের সাফল্য কামনা করেন।

এর আগে ২০ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনে তিনি শপথ গ্রহণ করেন।

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুলকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তা বাংলাদেশ ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতারই প্রতিফলন বলে উল্লেখ করা হয়েছে। 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ