ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভাড়া বাসা থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদা আক্তার জেরিনের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ এবং নিহতের মামা মহসিন।

এসআই আব্দুল ওয়াদুদ জানান, বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে বসুন্ধরার ২ নম্বর সড়কের সি ব্লকের একটি ছয়তলা ভবন থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

জেরিনের বাড়ি ছিল নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তিনি স্থানীয় বাসিন্দা খোরশেদ আলীর মেয়ে।

এসআই আব্দুল ওয়াদুদ আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ভাড়া বাসা থেকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদা আক্তার জেরিনের (২৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ এবং নিহতের মামা মহসিন।

এসআই আব্দুল ওয়াদুদ জানান, বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে বসুন্ধরার ২ নম্বর সড়কের সি ব্লকের একটি ছয়তলা ভবন থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায়। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

জেরিনের বাড়ি ছিল নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায়। তিনি স্থানীয় বাসিন্দা খোরশেদ আলীর মেয়ে।

এসআই আব্দুল ওয়াদুদ আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলে তিনি উল্লেখ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ