ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের ইফতার

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের ইফতার
দৈনিক নববাণী

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন সাংবাদিকদের সম্মানে এক ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করেছেন।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি বিকেলে ত্রিশাল উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। তিনি ত্রিশাল উপজেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং জনসেবামূলক বিভিন্ন খাতে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনার কথা উল্লেখ করেন। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রিশালে সাংবাদিকদের নিয়ে সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনের ইফতার

প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন সাংবাদিকদের সম্মানে এক ইফতার ও মতবিনিময় সভার আয়োজন করেছেন।

মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি বিকেলে ত্রিশাল উপজেলা পরিষদের কনফারেন্স হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। তিনি ত্রিশাল উপজেলার সার্বিক উন্নয়নে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এ সময় তিনি শিক্ষা, অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা এবং জনসেবামূলক বিভিন্ন খাতে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনার কথা উল্লেখ করেন। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ