ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তিয়াশ মাহমুদ শুভর বাড়িতে হামলা, ভাঙচুর ও ৭০ হাজার টাকার নগদ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ভালুকা সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের ২০-২৫ জনের একটি দলের সদস্যরা তিয়াশ মাহমুদ শুভর বাসায় হামলা চালায়। হামলাকারীরা প্রথমে বাড়ির মূল ফটকে উপস্থিত হয়ে তিয়াশকে খুঁজতে থাকে। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। হামলার সময় নগদ ৭০ হাজার টাকা এবং স্বর্ণালংকার নেওয়া হয়। হামলাকারীরা এরপর পুনরায় ফিরে আসার হুমকি দেয়। প্রতিবেশীরা এগিয়ে আসায় তারা চলে যায়।

তিয়াশ মাহমুদ শুভ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের সমর্থক হিসেবে কাজ করছেন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনী বিরোধের কারণে এই হামলা চালানো হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ভালুকায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ময়মনসিংহের ভালুকায় জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তিয়াশ মাহমুদ শুভর বাড়িতে হামলা, ভাঙচুর ও ৭০ হাজার টাকার নগদ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ভালুকা সরকারী ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের ২০-২৫ জনের একটি দলের সদস্যরা তিয়াশ মাহমুদ শুভর বাসায় হামলা চালায়। হামলাকারীরা প্রথমে বাড়ির মূল ফটকে উপস্থিত হয়ে তিয়াশকে খুঁজতে থাকে। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। হামলার সময় নগদ ৭০ হাজার টাকা এবং স্বর্ণালংকার নেওয়া হয়। হামলাকারীরা এরপর পুনরায় ফিরে আসার হুমকি দেয়। প্রতিবেশীরা এগিয়ে আসায় তারা চলে যায়।

তিয়াশ মাহমুদ শুভ ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ মোর্শেদ আলমের সমর্থক হিসেবে কাজ করছেন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনী বিরোধের কারণে এই হামলা চালানো হয়েছে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানিয়েছেন, অভিযোগ এখনও পাইনি। অভিযোগ পেলে তদন্ত করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ