ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জামালপুরে বিমান প্রতিমন্ত্রী

বন্ধ বিমানবন্দরগুলো আবারও চালু করা হবে

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

বন্ধ বিমানবন্দরগুলো আবারও চালু করা হবে
চিত্র : সংগৃহীত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ড. এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বন্ধ থাকা বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজের টিকিট ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়-এর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বিমান একটি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ছিল। আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখেছি কেন ক্ষতি হয়েছে। সবার সদিচ্ছা থাকলে টিকিটের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা সম্ভব।”

তিনি জানান, ঠাকুরগাঁও বিমানবন্দর, নীলফামারী বিমানবন্দর ও বগুড়া বিমানবন্দরসহ কয়েকটি বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা হলে তা ময়মনসিংহ বিভাগে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসূপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বন্ধ বিমানবন্দরগুলো আবারও চালু করা হবে

প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ড. এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বন্ধ থাকা বিমানবন্দরগুলো পর্যায়ক্রমে পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজের টিকিট ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়-এর সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “বিমান একটি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ছিল। আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখেছি কেন ক্ষতি হয়েছে। সবার সদিচ্ছা থাকলে টিকিটের দাম কমিয়ে সাধারণ মানুষের নাগালের মধ্যে আনা সম্ভব।”

তিনি জানান, ঠাকুরগাঁও বিমানবন্দর, নীলফামারী বিমানবন্দর ও বগুড়া বিমানবন্দরসহ কয়েকটি বন্ধ বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা হলে তা ময়মনসিংহ বিভাগে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।

মতবিনিময় সভায় মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসূপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ