ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অসময়ে ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন, জামালপুরে শতাধিক পরিবার গৃহহারা

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬

অসময়ে ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন, জামালপুরে শতাধিক পরিবার গৃহহারা

জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে ভয়াবহ আকার ধারণ করেছে যমুনা নদীর ভাঙন। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে গুরুত্বপূর্ণ সড়কের প্রায় ১০০ মিটার অংশ, একাধিক স্থাপনা, বাড়িঘর ও কয়েক একর ফসলি জমি। ভাঙনের মুখে রয়েছে আরও চারটি সরকারি প্রতিষ্ঠান, মসজিদ এবং কয়েকশত বাড়িঘর।

চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী এলাকার ৬৫ বছর বয়সী শুক্কুর আলী এবার অষ্টমবারের মতো ভাঙনের শিকার হচ্ছেন। পাঁচ সন্তান পাশে না থাকা এই বৃদ্ধ রোজার মুখে শেষ আশ্রয়টুকু সরাতে বাধ্য হচ্ছেন। স্থানীয় কৃষক লুৎফর মিয়ার ভুট্টা ও মরিচসহ মাঠের সব ফসল নদীতে তলিয়ে গেছে। গৃহিণী নাজমা খাতুন জানান, ভাঙনের কারণে সড়ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়া এবং শিশুদের স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, টানা কয়েক মাস ধরে ভাঙন চলতে থাকলেও কর্তৃপক্ষ খোঁজ নিচ্ছে না। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান জানান, প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন রয়েছে। গত বন্যায় ১৫৭ মিটারে কাজ করা হয়েছে এবং আরও ২২০ মিটারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। তিনি আরও জানান, যমুনার বাম তীরে হঠাৎ চর জেগে ওঠায় ডান তীরের এই বিস্তীর্ণ এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

অসময়ে ভয়াবহ রূপ নিয়েছে যমুনার ভাঙন, জামালপুরে শতাধিক পরিবার গৃহহারা

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image

জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে ভয়াবহ আকার ধারণ করেছে যমুনা নদীর ভাঙন। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে গুরুত্বপূর্ণ সড়কের প্রায় ১০০ মিটার অংশ, একাধিক স্থাপনা, বাড়িঘর ও কয়েক একর ফসলি জমি। ভাঙনের মুখে রয়েছে আরও চারটি সরকারি প্রতিষ্ঠান, মসজিদ এবং কয়েকশত বাড়িঘর।

চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী এলাকার ৬৫ বছর বয়সী শুক্কুর আলী এবার অষ্টমবারের মতো ভাঙনের শিকার হচ্ছেন। পাঁচ সন্তান পাশে না থাকা এই বৃদ্ধ রোজার মুখে শেষ আশ্রয়টুকু সরাতে বাধ্য হচ্ছেন। স্থানীয় কৃষক লুৎফর মিয়ার ভুট্টা ও মরিচসহ মাঠের সব ফসল নদীতে তলিয়ে গেছে। গৃহিণী নাজমা খাতুন জানান, ভাঙনের কারণে সড়ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় প্রসূতি মায়েদের হাসপাতালে নেওয়া এবং শিশুদের স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, টানা কয়েক মাস ধরে ভাঙন চলতে থাকলেও কর্তৃপক্ষ খোঁজ নিচ্ছে না। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নকিবুজ্জামান খান জানান, প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন রয়েছে। গত বন্যায় ১৫৭ মিটারে কাজ করা হয়েছে এবং আরও ২২০ মিটারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। তিনি আরও জানান, যমুনার বাম তীরে হঠাৎ চর জেগে ওঠায় ডান তীরের এই বিস্তীর্ণ এলাকায় ভাঙন দেখা দিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ