ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন নতুন স্বাস্থ্য ক্যাডার ডাক্তার যোগদান করেছেন। ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ২ ফেব্রুয়ারি তারা কর্মস্থলে যোগ দেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেনের কাছে কাগজপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেন।
যোগদানকৃত ডাক্তারদের মধ্যে রয়েছেন: মেডিকেল অফিসার মোঃ রুহুল আমিন (সার্জারি), মোঃ আহসান হাবীব (অর্থপেডিক্স ও ট্রমাটোলজি), মোঃ সামি উ সাইদ (ইমার্জেন্সি), রিফাত খোন্দকার (পেডিয়াট্রিক্স), এনামুল হাসান (মেডিসিন), মুজাহিদুল ইসলাম (অফথালমোলজি), মোঃ আল-মামুন (সহকারী ডেন্টাল সার্জন) ও মোঃ আল হাসিব (গাইনি ও অবস)।
এই সময় নবাগত ডাক্তারদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান এল বি লিটন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক এম.টুকু মাহমুদ, সাংবাদিক ও কলামিস্ট সাইফুর রহমান বাদল, বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী হেলাল আহমেদসহ অন্যান্য ব্যক্তিরা।
হরিণাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, মোট ৩৫টি ডাক্তারপদের মধ্যে বর্তমানে মাত্র ১২টি পদ পূর্ণ হয়েছে। বাকি পদগুলো শীঘ্রই পূরণের জন্য কার্যক্রম চলছে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন