নওগাঁ জেলার ধামইরহাট সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত ২টা ৩০ মিনিটে কালুপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাদশা আলমগীর-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তের মেইন পিলার ২৭১ থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, ধামইরহাট থানাধীন জগদল বৌদ্ধ বিহারের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৯ বোতল ভারতীয় মদ (অফিসার্স চয়েস) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদটির আনুমানিক বাজারমূল্য ৫৮ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মদ ধামইরহাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানটি সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে পরিচালিত হয়।
পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, নওগাঁ ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি স্থানীয় জনগণ ও সীমান্তবর্তী এলাকাসমূহে দায়িত্বশীলতার সঙ্গে আচরণের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন