ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শহীদ এ.টি.এম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

মোস্তফা জামান চৌধুরী
মোস্তফা জামান চৌধুরী Cox's Bazar District Correspondent
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ এ.টি.এম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
ছবি: অতিথি, প্রধান শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা

উখিয়া উপজেলার শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন (দ্বিতীয় অধিবেশন) মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সফলভাবে সম্পন্ন হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার ৩ নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহ্ আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুনীর আহমদ, সভাপতি, জাতীয়তাবাদী কৃষকদল, উখিয়া উপজেলা শাখা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মনজুর আলম, ম্যানেজিং কমিটির বর্তমান সদস্য আলা উদ্দিন হুদা, সাবেক শিক্ষক নুরুল কবির মানিক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্বাস উদ্দিন আহমেদ এবং শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আয়েশা ছিদ্দিকা, রোনা আক্তার, আমিন উদ্দিন আহমদ সোহেল, সাইফুল ইসলাম, তাহমিনা ফেরদৌসি, গিয়াস উদ্দিন, নাদিয়া সুলতানা তানজিম ও অফিস স্টাফ নিতু বড়ুয়া।

প্রধান শিক্ষক মোস্তফা জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনের আয়োজনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শহীদ এ.টি.এম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উখিয়া উপজেলার শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন (দ্বিতীয় অধিবেশন) মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সফলভাবে সম্পন্ন হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার ৩ নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ শাহ্ আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুনীর আহমদ, সভাপতি, জাতীয়তাবাদী কৃষকদল, উখিয়া উপজেলা শাখা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মনজুর আলম, ম্যানেজিং কমিটির বর্তমান সদস্য আলা উদ্দিন হুদা, সাবেক শিক্ষক নুরুল কবির মানিক, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্বাস উদ্দিন আহমেদ এবং শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আয়েশা ছিদ্দিকা, রোনা আক্তার, আমিন উদ্দিন আহমদ সোহেল, সাইফুল ইসলাম, তাহমিনা ফেরদৌসি, গিয়াস উদ্দিন, নাদিয়া সুলতানা তানজিম ও অফিস স্টাফ নিতু বড়ুয়া।

প্রধান শিক্ষক মোস্তফা জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্ব শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন গত সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনের আয়োজনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ