ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার শুভ উদ্বোধন

মোস্তফা জামান চৌধুরী
মোস্তফা জামান চৌধুরী Cox's Bazar District Correspondent
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার শুভ উদ্বোধন
ছবি: ফিতা কেটে খেলার মাঠে প্রবেশ করছেন অতিথিরা

উখিয়া উপজেলার শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম অধিবেশন সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন বার্ষিক ক্রীড়া পর্বের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার ৩নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মুনীর আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্বাস উদ্দিন আহমেদ। শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আয়েশা ছিদ্দিকা, রোনা আক্তার, আমিন উদ্দিন আহমদ সোহেল, সাইফুল ইসলাম, তাহমিনা ফেরদৌসি, গিয়াস উদ্দিন ও নাদিয়া সুলতানা তানজিম। এছাড়া অফিস স্টাফ নিতু বড়ুয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অতিথিরা ফিতা কেটে খেলার মাঠে প্রবেশ করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের ক্রীড়া পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতায় অংশ নেয় এবং বিজয়ীরা সাফল্য অর্জন করে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে প্রথম দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উখিয়া উপজেলার শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ে দুইদিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম অধিবেশন সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রথম দিন বার্ষিক ক্রীড়া পর্বের শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার ৩নং হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মুনীর আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ এটিএম জাফর আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্বাস উদ্দিন আহমেদ। শিক্ষকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আয়েশা ছিদ্দিকা, রোনা আক্তার, আমিন উদ্দিন আহমদ সোহেল, সাইফুল ইসলাম, তাহমিনা ফেরদৌসি, গিয়াস উদ্দিন ও নাদিয়া সুলতানা তানজিম। এছাড়া অফিস স্টাফ নিতু বড়ুয়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সকল ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে অতিথিরা ফিতা কেটে খেলার মাঠে প্রবেশ করেন। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রথম অধিবেশনের ক্রীড়া পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে আনন্দঘন পরিবেশে প্রতিযোগিতায় অংশ নেয় এবং বিজয়ীরা সাফল্য অর্জন করে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে প্রথম দিনের আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ