ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ছাত্রদলের ৮ সাবেক শীর্ষ নেতা এখন সংসদে, মন্ত্রিসভায় আসতে পারেন একাধিক মুখ

আতিফ ভুইয়ান
আতিফ ভুইয়ান
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

ছাত্রদলের ৮ সাবেক শীর্ষ নেতা এখন সংসদে, মন্ত্রিসভায় আসতে পারেন একাধিক মুখ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল-এর সাবেক আটজন শীর্ষ নেতা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একসময় রাজপথে আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই নেতারা এবার জাতীয় সংসদের সবুজ বেঞ্চে জায়গা করে নিয়েছেন। রাজনৈতিক মহলে জোর আলোচনা- নতুন সরকারের মন্ত্রিসভায় তাঁদের কয়েকজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।

মিলনের তৃতীয়বারের জয় গাজীপুর-৫ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এ কে এম ফজলুল হক মিলন। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক মিলন এর আগে ১৯৯৬ ও ২০০১ সালেও এমপি ছিলেন। বর্তমানে তিনি জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বে রয়েছেন।

ঢাকা-২ আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন আমানউল্লাহ আমান। ডাকসুর সাবেক ভিপি ও নব্বইয়ের গণআন্দোলনের অগ্রভাগের এই নেতা ২০০১ সালে শিক্ষা প্রতিমন্ত্রী ও পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

লক্ষ্মীপুর-৩ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হয়েছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছাত্রদলের সাবেক সভাপতি এ্যানি বর্তমানে বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

খুলনা-৪ আসন থেকে বিজয়ী হয়েছেন আজিজুল বারী হেলাল। তিনি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং বর্তমানে বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।

টাঙ্গাইল-৫-এ প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদলের সাবেক সভাপতি টুকু পরে যুবদলেরও শীর্ষ পদে দায়িত্ব পালন করেন।

বরিশাল-৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন রাজিব আহসান। তিনি ২০১৫-১৯ মেয়াদে ছাত্রদলের সভাপতি ছিলেন এবং বর্তমানে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।

সিরাজগঞ্জ-৫ আসন থেকে জয় পেয়েছেন আমিরুল ইসলাম খান আলিম। তিনি ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং দীর্ঘদিন সাংগঠনিক রাজনীতিতে সক্রিয়।

ঢাকা-৯ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন হাবিবুর রশিদ হাবিব। ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তিনি সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে উঠে আসা এই নেতাদের সংসদে প্রত্যাবর্তনকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। ছাত্র রাজনীতির অভিজ্ঞ নেতৃত্বকে সামনে রেখে বিএনপি সরকার পরিচালনায় নতুন সমীকরণ তৈরি করতে পারে- এমন জল্পনাই এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ছাত্রদলের ৮ সাবেক শীর্ষ নেতা এখন সংসদে, মন্ত্রিসভায় আসতে পারেন একাধিক মুখ

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ