ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান-এর সৌজন্য সাক্ষাৎ

মোস্তফা জামান চৌধুরী
মোস্তফা জামান চৌধুরী Cox's Bazar District Correspondent
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান-এর সৌজন্য সাক্ষাৎ
আলোচনায় ডা. শফিকুর রহমান ও তারেক রহমান

নতুন বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ও নবদিগন্তের সূচনার দিনে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিলেন দেশের শীর্ষ নেতারা। রবিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও আগামী সরকারের বিরোধী দলীয় প্রধান ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও নবনির্বাচিত সরকারের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান

মিডিয়া সেল সূত্রে জানা যায়, রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াতে ইসলামীর আমিরের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উভয় নেতা আগামী রাষ্ট্র পরিচালনায় সহবস্থান, রাজনৈতিক সৌন্দর্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন- যা নতুন সরকারের যাত্রাকে আরও তরান্বিত করবে বলে রাজনৈতিক মহলে প্রত্যাশা করা হচ্ছে।

সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক আস্থা ও সহনশীলতার সংস্কৃতিকে এগিয়ে নেবে এবং সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক বিরোধী রাজনীতির পথ প্রশস্ত করবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ডা. শফিকুর রহমান-এর সঙ্গে বিএনপি'র চেয়ারম্যান তারেক রহমান-এর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নতুন বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ও নবদিগন্তের সূচনার দিনে রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিলেন দেশের শীর্ষ নেতারা। রবিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও আগামী সরকারের বিরোধী দলীয় প্রধান ডা. শফিকুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও নবনির্বাচিত সরকারের ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান

মিডিয়া সেল সূত্রে জানা যায়, রাজধানীর বসুন্ধরায় অবস্থিত জামায়াতে ইসলামীর আমিরের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। উভয় নেতা আগামী রাষ্ট্র পরিচালনায় সহবস্থান, রাজনৈতিক সৌন্দর্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন- যা নতুন সরকারের যাত্রাকে আরও তরান্বিত করবে বলে রাজনৈতিক মহলে প্রত্যাশা করা হচ্ছে।

সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

অন্যদিকে, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও নবনির্বাচিত সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সৌজন্য সাক্ষাৎ পারস্পরিক আস্থা ও সহনশীলতার সংস্কৃতিকে এগিয়ে নেবে এবং সংসদীয় গণতন্ত্রে গঠনমূলক বিরোধী রাজনীতির পথ প্রশস্ত করবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ