ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

পিরোজপুর-২ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে শামীম সাঈদী

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৬

পিরোজপুর-২ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে শামীম সাঈদী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী। তিনি প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এই আসনে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মনঞ্জুর বিজয়ী হয়েছিলেন। ফলাফলে সন্তুষ্ট না হয়ে শামীম সাঈদী নির্বাচনী অনিয়মের অভিযোগে এই আইনি পদক্ষেপ নিলেন।

এর আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিভিন্ন আসনের ৩০-এর বেশি পরাজিত প্রার্থী হাইকোর্টে একই ধরনের আবেদন করেছেন। এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালটপেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এই সব আবেদন শুনছেন এবং পর্যায়ক্রমে শুনানি নিচ্ছেন।

নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এত সংখ্যক আসনে একসঙ্গে আইনি চ্যালেঞ্জ দেশের নির্বাচনী ইতিহাসে বিরল। সদ্য শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের মধ্যেই এই আইনি প্রক্রিয়া চলমান থাকায় রাজনৈতিক মহলে নতুন আলোচনার সূচনা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পিরোজপুর-২ আসনের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে শামীম সাঈদী

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-২ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাঈদী। তিনি প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে আবেদনটির ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এই আসনে বিএনপির প্রার্থী আহমেদ সোহেল মনঞ্জুর বিজয়ী হয়েছিলেন। ফলাফলে সন্তুষ্ট না হয়ে শামীম সাঈদী নির্বাচনী অনিয়মের অভিযোগে এই আইনি পদক্ষেপ নিলেন।

এর আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচনের বিভিন্ন আসনের ৩০-এর বেশি পরাজিত প্রার্থী হাইকোর্টে একই ধরনের আবেদন করেছেন। এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালটপেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের অভিযোগে দায়ের করা আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এই সব আবেদন শুনছেন এবং পর্যায়ক্রমে শুনানি নিচ্ছেন।

নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, এত সংখ্যক আসনে একসঙ্গে আইনি চ্যালেঞ্জ দেশের নির্বাচনী ইতিহাসে বিরল। সদ্য শুরু হওয়া ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের মধ্যেই এই আইনি প্রক্রিয়া চলমান থাকায় রাজনৈতিক মহলে নতুন আলোচনার সূচনা হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ