ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

চুয়াডাঙ্গায় গৃহবধূ হত্যা মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

চুয়াডাঙ্গায় গৃহবধূ আলেয়া খাতুন (৪০) হত্যা মামলায় তাঁর স্বামী রহম আলীকে (৬০) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা জেলা আদালতের বিশেষ দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে গৃহবধূ আলেয়া খাতুনকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্বামী রহম আলীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২ ধারায় রহম আলীকে দোষী সাব্যস্ত করেন। রায়ে তাঁকে তাঁর স্বাভাবিক মৃত্যু পর্যন্ত আমৃত্যু কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চুয়াডাঙ্গায় গৃহবধূ হত্যা মামলায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

চুয়াডাঙ্গায় গৃহবধূ আলেয়া খাতুন (৪০) হত্যা মামলায় তাঁর স্বামী রহম আলীকে (৬০) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা জেলা আদালতের বিশেষ দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে গৃহবধূ আলেয়া খাতুনকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্বামী রহম আলীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০২ ধারায় রহম আলীকে দোষী সাব্যস্ত করেন। রায়ে তাঁকে তাঁর স্বাভাবিক মৃত্যু পর্যন্ত আমৃত্যু কারাদণ্ড ভোগের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ