ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়া সদর-৬ উপনির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৮ শতাংশ

ছবি : প্রতিনিধি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদর-৬ (সংসদীয় ৩৯) আসন শূন্য থাকায় নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী বৃহস্পতিবার (৯ এপ্রিল) শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও দিনের প্রথম ভাগে ভোটার উপস্থিতি ছিল তুলনামূলক কম।

দুপুর ১২টা পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভোট প্রদানের হার দাঁড়িয়েছে প্রায় ১৮ শতাংশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, বিকেলের দিকে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে।

পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছেন মোঃ মহিউদ্দীন। তিনি জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২,৬৩৯ জন। সকাল সাড়ে ৭টার মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হলেও শুরুতে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ভোটার উপস্থিতি বাড়ছে।

তিনি আরও বলেন, নির্ধারিত সময় অনুযায়ী বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে। কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে পাঁচজন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া পাঁচজন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১১ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করছেন।

সরেজমিনে বগুড়া জেলা স্কুল, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ঠনঠনিয়া নূরুল আলা নূর মাদরাসা, মালগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেন্ট্রাল হাইস্কুল ও সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন, বিজিবি ও আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। তবে প্রত্যাশার তুলনায় ভোটার উপস্থিতি ছিল কম।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তা আছিয়া খাতুন-এর স্বাক্ষরিত পরিস্থিতি পর্যবেক্ষণ প্রতিবেদন-২ অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৭ দশমিক ০২৩ শতাংশ। গণমাধ্যমে পাঠানো ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই হিসাব পোস্টাল ব্যালট ব্যতীত।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চললেও ভোটার উপস্থিতি কম থাকায় নির্বাচন নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নির্বাচন সংশ্লিষ্টরা আশা করছেন, শেষ সময়ে ভোটারদের অংশগ্রহণ বাড়তে পারে এবং সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বগুড়া সদর-৬ উপনির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৮ শতাংশ

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ