ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াতকে হারিয়ে বড় ব্যবধানে জয় পেল বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা

ছবি : বিপুল ভোটে জয় বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বড় ব্যবধানে জয় লাভ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বেসরকারি ফলাফলের ভিত্তিতে দেখা যায়, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলকে বিপুল ভোটে পরাজিত করেছেন।

মোট ১৫০টি কেন্দ্রের ফলাফলের প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ৫৬ হাজার ৯০৪ ভোট পান। স্বতন্ত্র প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে ৫১২ ভোট পান।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, এবারের উপনির্বাচনে পোস্টাল ব্যালট বাদে মোট ভোটগ্রহণ হয়েছে ৪২.৪৯ শতাংশ। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলোতে দ্রুত গণনা শুরু হয় এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্রমান্বয়ে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হয়।

নির্বাচনের পর শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াতকে হারিয়ে বড় ব্যবধানে জয় পেল বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বড় ব্যবধানে জয় লাভ করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বেসরকারি ফলাফলের ভিত্তিতে দেখা যায়, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলকে বিপুল ভোটে পরাজিত করেছেন।

মোট ১৫০টি কেন্দ্রের ফলাফলের প্রাপ্ত তথ্য অনুযায়ী, রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে ৫৬ হাজার ৯০৪ ভোট পান। স্বতন্ত্র প্রার্থী আল আমিন তালুকদার ফুলকপি প্রতীকে ৫১২ ভোট পান।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়, এবারের উপনির্বাচনে পোস্টাল ব্যালট বাদে মোট ভোটগ্রহণ হয়েছে ৪২.৪৯ শতাংশ। বিকেল সাড়ে ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর কেন্দ্রগুলোতে দ্রুত গণনা শুরু হয় এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ক্রমান্বয়ে ফলাফল সংগ্রহ ও ঘোষণা করা হয়।

নির্বাচনের পর শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ