ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬

বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নিরাপত্তা জোরদার
ছবি : প্রতিনিধি

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত মোট ১০ দিন এসব বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময় পর্যন্ত মাঠে থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।

নির্বাচন উপলক্ষ্যে বিজিবি সদস্যরা বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে ইতোমধ্যেই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) থেকে তারা সক্রিয়ভাবে দায়িত্বে রয়েছেন।

বগুড়া-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবেন।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের পাশাপাশি বিজিবিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোতায়েনের মাধ্যমে ভোটের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য অনিয়ম রোধ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে যে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদের শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য এসব পদক্ষেপ জরুরি এবং কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

বগুড়ায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন, বগুড়া-৬ আসনের উপনির্বাচনে নিরাপত্তা জোরদার

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় নিরাপত্তা জোরদার করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত মোট ১০ দিন এসব বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করবেন। তারা নির্বাচন-পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন-পরবর্তী সময় পর্যন্ত মাঠে থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলসহ সার্বিক নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবেন।

নির্বাচন উপলক্ষ্যে বিজিবি সদস্যরা বগুড়া সদর উপজেলার তিনটি বেইজ ক্যাম্পে অবস্থান নিয়ে ইতোমধ্যেই মাঠ পর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছেন। শুক্রবার (৩ এপ্রিল) থেকে তারা সক্রিয়ভাবে দায়িত্বে রয়েছেন।

বগুড়া-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন এবং ২ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনী এলাকায় মোতায়েন থাকবেন।

এদিকে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যদের পাশাপাশি বিজিবিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোতায়েনের মাধ্যমে ভোটের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য অনিয়ম রোধ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছে যে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোটারদের শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য এসব পদক্ষেপ জরুরি এবং কার্যকর ভূমিকা রাখবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ