ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মানবিক কর্মকাণ্ডে আলোচনায়, চন্ডিপুরে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা

ছবি : প্রতিনিধি

নওগাঁ জেলার নওগাঁ সদর উপজেলাচন্ডিপুর ইউনিয়নে দান-সহযোগিতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় এসেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সামিউল ইসলাম (পারভেজ)। মানুষের প্রতি দায়বদ্ধতা ও আন্তরিকতা থেকে তিনি গত ১৮ মার্চ থেকে ১৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত ইউনিয়নের ১, ৪, ৫, ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ঈদকে কেন্দ্র করে ব্যাপক ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করেন।

তার এই উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের অসংখ্য মানুষ উপকৃত হয়েছেন। স্থানীয়দের মতে, এটি এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ইতিবাচক উদাহরণ তৈরি করেছে।

ঈদের আগে অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে তিনি ঈদ বস্ত্রের পাশাপাশি চাল, আটা, পেঁয়াজ, আলু, তেল, সাবান, দুধ ও বয়লার মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেন। এতে অনেক পরিবারের ঈদ উদযাপন কিছুটা হলেও স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন উপকারভোগীরা।

শুধু ঈদকে কেন্দ্র করে নয়, ঈদের পরও তার সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। নিয়মিতভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোয় স্থানীয়দের মাঝে তার প্রতি ইতিবাচক ধারণা তৈরি হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, একজন জনপ্রতিনিধির মূল্যায়ন তার বাস্তব কাজের মধ্য দিয়েই হয়। সেই বিবেচনায় সামিউল ইসলাম (পারভেজ) ইতোমধ্যেই নিজেকে একজন সক্রিয় ও জনমুখী ব্যক্তি হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছেন। দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়ে তিনি আস্থা অর্জনে সক্ষম হয়েছেন বলে মনে করছেন অনেকে।

এ বিষয়ে সামিউল ইসলাম (পারভেজ) বলেন, “মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও নৈতিক কর্তব্য। চন্ডিপুর ইউনিয়নের প্রতিটি মানুষই আমার পরিবারের সদস্যের মতো। তাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমার লক্ষ্য। আমি এই ইউনিয়নকে একটি উন্নত, মানবিক ও সম্প্রীতির মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা রয়েছে আমার। আপনাদের দোয়া ও সমর্থন পেলে ইনশাআল্লাহ মানুষের কল্যাণে আরও বেশি কাজ করতে পারবো।”

তার ধারাবাহিক দান ও সেবামূলক কর্মকাণ্ড ইতোমধ্যেই চন্ডিপুর ইউনিয়নে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে তাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে আস্থা, প্রত্যাশা ও আগ্রহের একটি নতুন পরিবেশ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

মানবিক কর্মকাণ্ডে আলোচনায়, চন্ডিপুরে চেয়ারম্যান পদে লড়ার ঘোষণা

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ