পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ বেলাল হোসেন। একই সঙ্গে উপজেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গোলাম রব্বানী।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে দেবীগঞ্জ পৌরসভার কলেজপাড়া এলাকায় অবস্থিত উপজেলা জামায়াতের কার্যালয়ে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন নতুন আমির হিসেবে বেলাল হোসেনের নাম ঘোষণা করেন।
পরে নবনির্বাচিত উপজেলা আমির ও জেলা নেতৃবৃন্দের পরামর্শক্রমে উপজেলা সেক্রেটারি হিসেবে মাওলানা গোলাম রব্বানীকে মনোনীত করা হয়।
নবনির্বাচিত উপজেলা আমির মুহাম্মদ বেলাল হোসেন ছাত্র রাজনীতি দিয়ে তার রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি পঞ্চগড় জেলা ছাত্র শিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে দেবীগঞ্জ পৌর জামায়াতের আমির এবং সর্বশেষ উপজেলা জামায়াতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, নবনির্বাচিত সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানী পূর্বে উপজেলা কর্মপরিষদ সদস্য এবং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল উপজেলা জামায়াতের নতুন আমির নির্বাচনের লক্ষ্যে রোকনদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ভোট পাওয়ায় উপজেলা সেক্রেটারি বেলাল হোসেনকে আমির হিসেবে মনোনীত করা হয় এবং শুক্রবার তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। একই দিনে নতুন ৯ জনকে উপজেলা কর্মপরিষদের সদস্য নির্বাচিত করা হয়।
পরে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন নবনির্বাচিত উপজেলা আমিরকে শপথবাক্য পাঠ করান। এছাড়া নবনির্বাচিত আমির মুহাম্মদ বেলাল হোসেন উপজেলা সেক্রেটারি মাওলানা গোলাম রব্বানীকে শপথবাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দিন, সহকারী সেক্রেটারি জেনারেল আশরাফুল আলম, সদ্য সাবেক দেবীগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল বাছেতসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন