ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ এলাকায় ভোট দিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন ও জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে নরসিংদী সদর-১ আসনে নরসিংদী সদরের চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময় খায়রুল কবির খোকন ভোটারদের নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, জনগণ তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রকে আরও শক্তিশালী করবেন। এছাড়াও, সকাল পৌনে ৮টায় নরসিংদী সদর-১ আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা চিনিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন এবং সবাইকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান।
এদিকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদী জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন জানান, নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে ৫ শতাধিক সেনাবাহিনীর সদস্য, প্রায় দেড় হাজার পুলিশ সদস্য, ১৩ প্লাটুন বিজিবি, র্যাব ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এছাড়া জেলাজুড়ে ৪৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে রয়েছেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন