নরসিংদী-১ (সদর) আসনের বিএনপি প্রার্থী খায়রুল কবির খোকন রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে চিনিশপুর জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
খোকন জানান, বিজয়ী হলে সদরের শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এছাড়া স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে উন্নত প্রযুক্তি সমৃদ্ধ কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিশ্চিত করা হবে। কর্মক্ষম যুব সমাজকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। নরসিংদী পৌরসভাকে সিটি করপোরেশন ও মাধবদী পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধা সম্পন্ন করার জন্য মাষ্টার প্ল্যান গ্রহণ করা হবে।
খোকন প্রতিশ্রুতি দিয়েছেন যে, উভয় পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন, প্রশস্ত রাস্তা, লাইটিং, গ্যাস, বিদ্যুৎ, যানজট নিরসন, সামাজিক নিরাপত্তা, সহনীয় পৌর কর এবং জন্ম-মৃত্যু নিবন্ধনসহ অন্যান্য নাগরিক সেবা সহজীকরণ করা হবে।
শিল্পবান্ধব শিল্প নগরী হিসেবে নরসিংদী গড়ে তোলার জন্য বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করার কার্যক্রম নেওয়া হবে। এছাড়া "সমন্বিত চর উন্নয়ন প্রকল্প" গ্রহণ করে চর এলাকার রাস্তা, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, নিরাপত্তা ব্যবস্থা ও ফেরি চলাচল নিশ্চিত করা হবে। শিশু ও কিশোরদের জন্য খেলার মাঠ ও বিনোদন কেন্দ্র স্থাপন করা হবে।
উপজেলা ও নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো দুর্নীতিমুক্ত রাখা হবে। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা, ভ্যাকসিনেশন ও গ্রাম ভিত্তিক মহিলা স্বাস্থ্যকর্মী নিয়োগ নিশ্চিত করা হবে। আহত মুক্তিযোদ্ধাদের সু-চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি স্মৃতি জাদুঘর নির্মাণ করা হবে।
তার নির্বাচনী পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের সম্মানী ও উৎসব ভাতার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, হারুন অর রশিদ, এম.এ. জলিল, গোলাম কবির কামাল, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ এবং ছাত্রদলের নেতা নাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন