নারায়ণগঞ্জের আদমজী ইপিজেড-এর অন্যতম শীর্ষস্থানীয় রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড (ইজিএমসিএল) তাদের সামাজিক দায়বদ্ধতা (CSR) কর্মসূচির আওতায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে স্থানীয় দুস্থ, সুবিধাবঞ্চিত মানুষ এবং এতিম শিশুদের মাঝে ৮ হাজারেরও বেশি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের শিমুলপাড়া বিহারী পট্টি এলাকায় অবস্থিত এফপিও প্রি-ক্যাডেট স্কুলের খোলা মাঠে প্রধান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ ছাড়াও সিদ্ধিরগঞ্জের মিশমিজি বেহেশতান এতিমখানা ও মাদ্রাসায় পৃথকভাবে কম্বল বিতরণ করা হয়।
শিমুলপাড়া এলাকায় অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইজিএমসিএলের সহকারী ভাইস প্রেসিডেন্ট (হিউম্যান রিসোর্স) জনাব মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার জনাব নূরুন্নবী সিদ্দিকী, জেনারেল ম্যানেজার জনাব সানজিদ হাসান, বিদ্যালয় কমিটির চেয়ারম্যান জনাব লিয়াকত হোসেন এবং কমিটির সদস্য জনাব শামীম। অপরদিকে, মিশমিজি বেহেশতান এতিমখানায় আয়োজিত অনুষ্ঠানে জেনারেল ম্যানেজার জনাব নূরুন্নবী সিদ্দিকী, ম্যানেজার জনাব ফরহাদ হোসেন এবং মাদ্রাসার খতিব আলহাজ্ব জনাব ইমরান হোসেন কাসেমী শিশুদের হাতে কম্বল তুলে দেন।
তীব্র শীতে উষ্ণতার পরশ পেয়ে উপকারভোগীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। স্থানীয় অসহায় মানুষ ও এতিমখানার শিশুরা জানান, এই কম্বল তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে। মানবিক এই উদ্যোগের জন্য তারা ইপিক গার্মেন্টসের মালিকপক্ষ ও কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভকামনা প্রকাশ করেন।
ইপিক গার্মেন্টস কর্তৃপক্ষ জানায়, ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করা তাদের দীর্ঘদিনের ঐতিহ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন