রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পরিচালিত এক বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ এক ব্যক্তিকে আটকের পর, তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বিকেলে পুনরায় অভিযান চালিয়ে আরও দুটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে সেনাবাহিনী।
রাজধানীর উত্তর বাড্ডা থানাধীন পোস্ট অফিস পাড়া এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বড় ধরনের সাফল্য পেয়েছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে শুরু হওয়া এই অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে সাতটি পিস্তল, তিনটি রিভলবার, একটি ০.২২ মিমি বোরের রাইফেল এবং বেশ কিছু সরঞ্জাম।
অভিযান চলাকালে মো. মেহেদী হাসান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার বিকেল ৪টার দিকে একই এলাকার একটি রিক্সা গ্যারেজে দ্বিতীয় দফায় অভিযান পরিচালনা করা হয়। এই বিশেষ অভিযানে গ্যারেজটি থেকে আরও দুটি বিদেশি পিস্তল এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কোনো ধরনের নাশকতামূলক বা অপরাধমূলক কর্মকাণ্ড যাতে সাধারণ মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করতে না পারে, সেজন্য সেনাবাহিনীর নেতৃত্বে এই যৌথ অভিযান অব্যাহত রয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে অবৈধ অস্ত্র নির্মূল ও অপরাধীদের দমনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। একইসঙ্গে জননিরাপত্তার স্বার্থে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহভাজন ব্যক্তির তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা নিকটস্থ থানায় প্রদান করার জন্য সাধারণ নাগরিকদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন