জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) দেশের সর্বদক্ষিণের ইউনিয়ন টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, বিগত ৫৪ বছরে বিভিন্ন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও দেশকে দুর্নীতি ও বৈষম্যমুক্ত করতে ব্যর্থ হয়েছে। বরং একটি সরকার বিশ্ব দরবারে পরপর তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এবং আরেকটি সরকার টানা ১৭ বছর বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালিয়ে দেশকে কার্যত একটি কারাগারে পরিণত করেছিল।
তিনি আরও বলেন, আবু সাঈদ মুগ্ধসহ প্রায় সহস্রাধিক ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে কারাগার, আয়নাঘর ও বৈষম্যের বাংলাদেশ থেকে মুক্তি এসেছে। হাজারো শহীদের আকাঙ্ক্ষা পূরণে একটি নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
এদিকে রাজনৈতিক সৌহার্দ্যের দৃষ্টান্ত হিসেবে তিনি ঘোষণা দেন, উখিয়ার কোটবাজারে ধানের শীষের পথসভায় সাবেক মন্ত্রী ও বিএনপির স্থানীয় কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উপস্থিতিকে সম্মান জানিয়ে উখিয়া উপজেলার পুরো এলাকায় দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত দাঁড়িপাল্লার সব ধরনের প্রচারণা বন্ধ রাখা হবে। এ সিদ্ধান্তকে স্থানীয়দের অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।
পথসভা শেষে নুর আহমদ আনোয়ারী অভিযোগ করে বলেন, “আমরা যাইনি, পিকনিকের নামে সব স্পিডবোট সেন্টমার্টিনে নিয়ে যাওয়া হয়েছে। ফলে আমাকে সাধারণ বোটে করেই পথসভাস্থলে যেতে হয়েছে।”
পথসভায় স্থানীয় জামায়াত ও জোটভুক্ত দলের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন