কক্সবাজারের উখিয়ায় গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণ কাজে নিয়োজিত কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা নির্বাচন অফিস, উখিয়া-এর উদ্যোগে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ব্রিফিং সেশন আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোঃ আঃ মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং জেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আজিজ। ব্রিফিং সেশনে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং অফিসার রিফাত আসমা।
ব্রিফিংয়ে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত আচরণবিধি, ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ পরিচালনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এ সময় ভোটকেন্দ্রসমূহে বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি তাৎক্ষণিক পর্যবেক্ষণের বিষয়টি তুলে ধরা হয়। বডি ওর্ন ক্যামেরার ব্যবহারিক দিক, কার্যকারিতা এবং নির্বাচনকালীন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে এর ভূমিকা সম্পর্কে ভোটগ্রহণ কর্মকর্তাদের অবহিত করা হয়।
ব্রিফিং সেশন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা উখিয়া উপজেলাধীন কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন