ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে ময়মনসিংহের ভালুকায় ছয়জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি, ২০২৬) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর একটি টহল দল টাকা বিতরণের আলামতসহ ঘটনাস্থল থেকে মোট সাতজনকে পাকড়াও করে।
ঘটনার পরপরই নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.বি.এম কাউসার জামান ঘটনাস্থলে উপস্থিত হন। প্রাথমিক তদন্তে নির্বাচনী আচরণ বিধিমালা, ২০২৫-এর ৪(১) ধারা লঙ্ঘনের সত্যতা পাওয়ায় তিনি আদালত পরিচালনা করেন।
আদালত সূত্র জানায়, অপরাধের গুরুত্ব বিবেচনায় আটক সাতজনের মধ্যে ছয়জনকে সংশ্লিষ্ট বিধিমালার ২৭(ক) ধারা মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁর মায়ের উপস্থিতিতে মুচলেকা গ্রহণ করে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ১৫৬ ময়মনসিংহ-১১ আসনের সহকারী রিটার্নিং অফিসার জানিয়েছেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। নির্বাচনী মাঠে যেকোনো ধরনের অনিয়ম রোধে নিয়মিত অভিযানের পাশাপাশি আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন