ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় সেল চালু

মোঃ সোহেল রানা
মোঃ সোহেল রানা ঢাকা বিভাগীয় প্রতিনিধি
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় সেল চালু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমন্বয় জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল চালু করেছে। নির্বাচনকালীন সময়ে উদ্ভূত যেকোনো আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা, অভিযোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সেলটি ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি যোগাযোগের জন্য ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩ নম্বরে টেলিফোনে যোগাযোগ করা যাবে। পাশাপাশি ০১৫৫০-০৬৪২২৬ নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ০১৫৫০-০৬৪২২৭ নম্বরেও যোগাযোগের সুযোগ রাখা হয়েছে।

নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনে এসব নম্বরে তথ্য ও অভিযোগ জানানোর জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় সেল চালু

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ২০২৬ সালের গণভোটকে কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সমন্বয় জোরদার করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি আইনশৃঙ্খলা সমন্বয় সেল চালু করেছে। নির্বাচনকালীন সময়ে উদ্ভূত যেকোনো আইনশৃঙ্খলা সংক্রান্ত সমস্যা, অভিযোগ বা জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সেলটি ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জরুরি যোগাযোগের জন্য ০২-৪৭১১৮৭০০, ০২-৪৭১১৮৭০১, ০২-৪৭১১৮৭০২ ও ০২-৪৭১১৮৭০৩ নম্বরে টেলিফোনে যোগাযোগ করা যাবে। পাশাপাশি ০১৫৫০-০৬৪২২৬ নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ০১৫৫০-০৬৪২২৭ নম্বরেও যোগাযোগের সুযোগ রাখা হয়েছে।

নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনে এসব নম্বরে তথ্য ও অভিযোগ জানানোর জন্য নাগরিকদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ