ঢাকা    মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোঃ সোহেল রানা

মোঃ সোহেল রানা

ঢাকা বিভাগীয় প্রতিনিধি ঢাকা


দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা, ডিসি মাসুদ আহত

৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নেওয়া সরকারি কর্মচারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ডিসি মাসুদসহ কয়েকজন আহত হয়েছেন।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার পর থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারগ্যাস নিক্ষেপ, জলকামান ব্যবহার ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি নিরাপত্তা জোরদারে বিজিবির সদস্যদেরও মোতায়েন করা হয়। এ সময় পুলিশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করে।এর আগে সকালে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে সরকারি চাকরিজীবীরা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। পরে সেখান থেকে একটি মিছিল নিয়ে তারা যমুনার উদ্দেশ্যে রওনা দেন।বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশের সড়কে পুলিশের বসানো ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা সামনে এগিয়ে যান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।আন্দোলনকারীরা জানান, আজকের মধ্যেই ৯ম পে স্কেলের গেজেট প্রকাশ না হলে তারা কর্মসূচি থেকে সরে যাবেন না। বারবার আশ্বাস দেওয়া হলেও এখনো গেজেট প্রকাশ না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, অন্তর্বর্তী সরকারের সময়ে পে কমিশন গঠন হলেও গেজেট প্রকাশ না করায় সরকারি কর্মচারীদের সঙ্গে অবিচার করা হয়েছে।

দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত প্রধান উপদেষ্টার বাসভবন এলাকা, ডিসি মাসুদ আহত