ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাঙামাটির বরকলে দুর্গম পাহাড়ের বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা দিল বিজিবি

 নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

রাঙামাটির বরকলে দুর্গম পাহাড়ের বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা দিল বিজিবি

রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম পাহাড়ের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকাল ৯টা থেকে বরকল উপজেলার বড়হরিণা ইউনিয়নের ডুলুছরি এলাকার কুকিছড়া বাজারে বিজিবির ১২ ব্যাটালিয়নের উদ্যোগে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

বড়হরিণা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী এই মানবিক কর্মসূচির উদ্বোধন করেন। দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমানের নেতৃত্বে বিশেষজ্ঞ দল প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৬৮ জন রোগীকে সেবা প্রদান করেন। এর মধ্যে ৭১ জন পুরুষ, ৫৯ জন নারী এবং ৩৮ জন শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিজিবি সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। পাহাড়ের পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার মানুষের কল্যাণে বিজিবির এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। দুর্গম এই জনপদে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

রাঙামাটির বরকলে দুর্গম পাহাড়ের বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা দিল বিজিবি

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

রাঙামাটির সীমান্তবর্তী দুর্গম পাহাড়ের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকাল ৯টা থেকে বরকল উপজেলার বড়হরিণা ইউনিয়নের ডুলুছরি এলাকার কুকিছড়া বাজারে বিজিবির ১২ ব্যাটালিয়নের উদ্যোগে এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

বড়হরিণা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী এই মানবিক কর্মসূচির উদ্বোধন করেন। দিনব্যাপী পরিচালিত এই ক্যাম্পে মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমানের নেতৃত্বে বিশেষজ্ঞ দল প্রত্যন্ত অঞ্চলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৬৮ জন রোগীকে সেবা প্রদান করেন। এর মধ্যে ৭১ জন পুরুষ, ৫৯ জন নারী এবং ৩৮ জন শিশুকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, দেশের সীমান্ত সুরক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিজিবি সব সময় আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। পাহাড়ের পিছিয়ে পড়া ও দুর্গম এলাকার মানুষের কল্যাণে বিজিবির এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে। দুর্গম এই জনপদে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ায় বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ