আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে পেকুয়া উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি ২৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান এবং কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আজিজ। কর্মশালায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম মাহবুব।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ভোটগ্রহণ কর্মকর্তাদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদার আচরণ, সম্পূর্ণ নিরপেক্ষতা এবং জনআস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান তারা।
প্রশিক্ষণ কার্যক্রম শেষে জেলা প্রশাসকসহ উপস্থিত কর্মকর্তারা পেকুয়া উপজেলার সাবেক গুলদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন