ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সায়দাবাদে র‍্যাব-১০ এর অভিযান: ৫৮০০ পিস ইয়াবাসহ খুলনার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। গ্রেফতারকৃতের নাম মো. জামাল মাতবর ওরফে তুহিন (২৬)।

গতকাল রাতের অভিযানে সায়দাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খুলনার এক মাদক ব্যবসায়ী ইয়াবার বড় একটি চালান নিয়ে সায়দাবাদ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল সেখানে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে জামাল মাতবরকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ ও শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জামাল মাতবর খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার হাফিজনগর এলাকার মৃত নুর মোহাম্মদ মাতবরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন স্বীকার করেছে যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সরবরাহ করে আসছিল। মূলত দূরপাল্লার বাস ব্যবহার করে সে মাদক পাচার করত বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। মাদকের মূল হোতাদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সায়দাবাদে র‍্যাব-১০ এর অভিযান: ৫৮০০ পিস ইয়াবাসহ খুলনার মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। গ্রেফতারকৃতের নাম মো. জামাল মাতবর ওরফে তুহিন (২৬)।

গতকাল রাতের অভিযানে সায়দাবাদ বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় খুলনার এক মাদক ব্যবসায়ী ইয়াবার বড় একটি চালান নিয়ে সায়দাবাদ এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল সেখানে অবস্থান নেয়। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে জামাল মাতবরকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ ও শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৫ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত জামাল মাতবর খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার হাফিজনগর এলাকার মৃত নুর মোহাম্মদ মাতবরের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুহিন স্বীকার করেছে যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরে সরবরাহ করে আসছিল। মূলত দূরপাল্লার বাস ব্যবহার করে সে মাদক পাচার করত বলে জানিয়েছে র‍্যাব।

এ ঘটনায় তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। মাদকের মূল হোতাদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ