ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬কে সামনে রেখে নরসিংদীর শিবপুর উপজেলায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে উপজেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, শিবপুর এর আয়োজন করে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) সালমা খাতুন, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা। সভায় সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন।
মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনকালীন দায়িত্ব পালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক প্রস্তুতি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় শিবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব আলম খান আকাশ মতবিনিময়ে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সবার সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা সম্ভব।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন