বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি মিনি কাভার্ডভ্যান থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানকালে ঢাকা-মেট্রো-ন-১৭-৪৯০৩ নম্বরের একটি মিনি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় ভ্যানের ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর জেলার বাসিন্দা শরীফ খান (৩৩) এবং চাঁদপুর জেলার আমির হোসেন (২৫)। শরীফ খান কাভার্ডভ্যানের চালক এবং আমির হোসেন ভ্যানের হেলপার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত ফেনসিডিল কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় সরবরাহের উদ্দেশ্য ছিল—সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরিনের তত্ত্বাবধানে এবং শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন