ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হলদিয়া পালংয়ে জামায়াতের অফিস উদ্বোধন

হলদিয়া পালংয়ে জামায়াতের অফিস উদ্বোধন
প্রধান অতিথি ও উদ্বোধক অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী

সোমবার ১২ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামী হলদিয়া পালং ইউনিয়ন শাখার ৬নং ওয়ার্ডের নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর এবং কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ (২৯৭) সংসদীয় আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মুহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, হলদিয়া পালং ইউনিয়ন শাখা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আবুল হোছাইন, উপজেলা শাখার অফিস সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম এবং শিক্ষানবিশ আইনজীবী মিজানুল হক চৌধুরী।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী মাহবুবুল আলম, হাজী আব্দুল জলিল, মীর আহমদ, শামসুল আলমসহ আরও অনেকে। অনুষ্ঠানে নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম জোরদার করা এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হলদিয়া পালংয়ে জামায়াতের অফিস উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

সোমবার ১২ জানুয়ারি ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামী হলদিয়া পালং ইউনিয়ন শাখার ৬নং ওয়ার্ডের নতুন অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর এবং কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ (২৯৭) সংসদীয় আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মুহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সোলতান আহমদ, হলদিয়া পালং ইউনিয়ন শাখা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আবুল হোছাইন, উপজেলা শাখার অফিস সম্পাদক ও সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম এবং শিক্ষানবিশ আইনজীবী মিজানুল হক চৌধুরী।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী মাহবুবুল আলম, হাজী আব্দুল জলিল, মীর আহমদ, শামসুল আলমসহ আরও অনেকে। অনুষ্ঠানে নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম জোরদার করা এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ