নারায়ণগঞ্জ, ১৭ আগস্ট: নারায়ণগঞ্জের বন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক যুবকসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তার অপর ব্যক্তি আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
রোববার (১৭ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার দিঘীরপাড় মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে এসআই মো. আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ মো. সাহাদত হোসেন সাগর (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেন।
পুলিশের দাবি, সাগর মাদক কারবারের সঙ্গে জড়িত। তিনি দিঘীরপাড় মসজিদ সংলগ্ন এলাকায় আমানের বাড়ির ভাড়াটিয়া মো. রেজাউল হকের ছেলে।
অন্যদিকে, একই অভিযানের ধারাবাহিকতায় পিচ কামতাল এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন