ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ফটিকছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নওশেদুল আলম

ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সরোয়ার আলমগীর, মাননীয় সংসদ সদস্য, ২৭৯ চট্টগ্রাম-২ (ফটিকছড়ি)।

উপজেলা নির্বাহী অফিসার জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফটিকছড়ি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিশেষ গুরুত্ব দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, নদী ও পরিবেশের সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য দায়িত্বশীলদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সিনিয়র রাজনৈতিক নেতৃবৃন্দ, ফটিকছড়ি প্রেস ক্লাবের সভাপতি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ