ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত ও নারী নির্যাতন মামলার আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আবুল খায়ের (৪০) ও মো. মোস্তাক (৪৫)।

একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি নুরু মিয়া ও কামরুল ইসলাম ভেল এবং নারী নির্যাতন মামলায় অভিযুক্ত কাজী রাসেল (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিস্তার রোধ ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ৫ জন গ্রেপ্তার, আদালতে প্রেরণ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী এবং পরোয়ানাভুক্ত ও নারী নির্যাতন মামলার আসামিসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আবুল খায়ের (৪০) ও মো. মোস্তাক (৪৫)।

একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত দুই আসামি নুরু মিয়া ও কামরুল ইসলাম ভেল এবং নারী নির্যাতন মামলায় অভিযুক্ত কাজী রাসেল (৩৭) নামে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকের বিস্তার রোধ ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকাকে অপরাধমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ