ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ক্যাম্পাসে পেশিশক্তি নয়, মেধার প্রতিযোগিতা চাই: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬

ক্যাম্পাসে পেশিশক্তি নয়, মেধার প্রতিযোগিতা চাই: শিবির সভাপতি
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর মধ্যে গায়ের জোর ও পেশিশক্তির পরিবর্তে মেধা, যোগ্যতা ও বুদ্ধিবৃত্তিক কর্মকাণ্ডের প্রতিযোগিতা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

বুধবার (১২ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে শাখা ছাত্রশিবির আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, শক্তি থাকলেই সবসময় শক্তি দেখাতে হয় না। জুলাইয়ের পর দেশের ক্যাম্পাসগুলোতে মেধার চর্চা এবং মেধাভিত্তিক প্রতিযোগিতা দেখতে চান তারা। যুদ্ধ হলেও সেটি বুদ্ধিবৃত্তিক যুদ্ধ হওয়া উচিত।

তিনি বলেন, ‘গায়ের জোর সবাই দেখাতে পারে, কিন্তু ছাত্রশিবির গায়ের জোর দেখাতে চায় না। আমরা চাই মেধা নিয়ে প্রতিযোগিতা হোক।’

ক্যাম্পাসে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে শিবির সভাপতি বলেন, ছাত্রসংগঠনগুলোর মধ্যে প্রতিযোগিতা থাকা স্বাভাবিক। তবে সেই প্রতিযোগিতা শিক্ষার্থীদের কল্যাণ ও ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে হওয়া উচিত। পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা ছাত্ররাজনীতিকে ক্ষতিগ্রস্ত করে।

তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত কোনো জায়গায় মার খেলেও মারের কোনো জবাব দিচ্ছি না। তার মানে এই নয় যে, আমাদের শক্তি নেই। এটা মনে করার কোনো কারণ নেই। শক্তি থাকলেই সবসময় শক্তি দেখাতে হয় না।’

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাইয়ের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররাজনীতির নতুন ধরনের চর্চা প্রয়োজন। ছাত্রসংগঠনগুলোর প্রধান দায়িত্ব হওয়া উচিত শিক্ষার্থীদের একাডেমিক উন্নয়ন, উচ্চশিক্ষা, গবেষণা, ক্যারিয়ার গঠন ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।

কুবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ আতিয়ার রহমান। এ ছাড়া কুমিল্লা মহানগর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ক্যাম্পাসে পেশিশক্তি নয়, মেধার প্রতিযোগিতা চাই: শিবির সভাপতি

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ