কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আগস্ট মাসের জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, অপহরণ, সন্ত্রাস, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
‘জননিরাপত্তা নিশ্চিত, মাদক, অপহরণ, সন্ত্রাস, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১১ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল এমপি, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপি, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ এমপি, জেলা পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান, কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান।
এ ছাড়া সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিক প্রতিনিধিরা অংশ নেন।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। একই সঙ্গে মাদক, অপহরণ, সন্ত্রাস, চোরাচালানসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরও বাড়ানো এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিজেদের মধ্যে সমন্বয় করে কাজ করতে হবে। বিশেষ করে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ, অপহরণ ও সন্ত্রাস দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
পাশাপাশি সরকারি সেবার মান বাড়ানো, জনগণের ভোগান্তি কমানো এবং জেলার বিভিন্ন এলাকায় নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভায় জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমনে নিয়মিত নজরদারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর সমন্বিত কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন