ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁর ধামইরহাটে ১৯ ট্যাপেন্টাডলসহ দুই সহোদর গ্রেপ্তার

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬

নওগাঁর ধামইরহাটে ১৯ ট্যাপেন্টাডলসহ দুই সহোদর গ্রেপ্তার
ছবি: প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর আড়ানগর ইউনিয়নের বংশিবাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বংশিবাটি গ্রামের মো. ওবায়দুল ও মোছা. ফাহিমা বেগমের ছেলে মো. মানিক (২৩) ও মো. আব্দুল মান্নান (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানার একটি বিশেষ দল বংশিবাটি গ্রামের ওবায়দুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখা ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মানিক ও আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদক বিক্রির উদ্দেশ্যে ট্যাপেন্টাডল নিজেদের হেফাজতে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁর ধামইরহাটে ১৯ ট্যাপেন্টাডলসহ দুই সহোদর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই সহোদরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ আগস্ট) রাত ১টা ১৫ মিনিটের দিকে উপজেলার ৫ নম্বর আড়ানগর ইউনিয়নের বংশিবাটি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বংশিবাটি গ্রামের মো. ওবায়দুল ও মোছা. ফাহিমা বেগমের ছেলে মো. মানিক (২৩) ও মো. আব্দুল মান্নান (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানার একটি বিশেষ দল বংশিবাটি গ্রামের ওবায়দুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখা ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মানিক ও আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদক বিক্রির উদ্দেশ্যে ট্যাপেন্টাডল নিজেদের হেফাজতে রাখার অভিযোগে তাদের বিরুদ্ধে ধামইরহাট থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ