ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাফিলতি হলেই কঠোর ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান: রিজভী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬

গাফিলতি হলেই কঠোর ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান: রিজভী
ছবি: সংগৃহীত

সরকারের কাজে কোনো ধরনের গাফিলতি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আমলাতন্ত্রের কেউ হোক কিংবা রাজনৈতিক ব্যক্তি, দায়িত্ব পালনে অবহেলা করলে কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। গাফিলতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শক্ত হাতে ব্যবস্থা নিচ্ছেন। একই সঙ্গে যারা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন, তাদের উৎসাহিত করা হচ্ছে।

শনিবার (৮ আগস্ট) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে রোটারিয়ান এম নাজমুল হাসান সম্পাদিত ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও ‘আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বইয়ের গুরুত্ব তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, বই অন্ধকার দূর করার বাতির মতো। মানবসভ্যতার অগ্রগতিতে বইয়ের কোনো বিকল্প নেই। বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে যেসব তত্ত্ব ও গবেষণা তুলে ধরেছেন, সেগুলো বই আকারে প্রকাশিত হওয়ায় পরবর্তী প্রজন্ম সেগুলো পড়েছে, চর্চা করেছে এবং সেখান থেকেই নতুন নতুন আবিষ্কারের পথ তৈরি হয়েছে।

তিনি বলেন, বই না পড়লে এবং জ্ঞান অর্জনের চেষ্টা না করলে মানুষের মনের জগত ও বিশ্বজগত দুটোই অন্ধকারে থেকে যাবে। বই হচ্ছে মনের জগতের পাসপোর্ট। এই পাসপোর্ট অর্জন করতে পারলে মনের জগতের পাশাপাশি বাইরের জগতের অন্ধকারও দূর করা সম্ভব।

সরকারের পাঁচ মাসের কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, নির্বাচিত সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারকে নিয়ে নানা ধরনের কথা বলা হচ্ছে। তবে গত পাঁচ মাসে সরকার কী করেছে, বিভিন্ন উদ্যোগ ও ঘটনার পরিসংখ্যানসহ তার একটি চিত্র এই বইয়ে তুলে ধরা হয়েছে।

তিনি বলেন, জাতি এসব কর্মকাণ্ড দেখেছে। তবে বিভিন্ন তথ্য ও ঘটনা একত্র করে সেগুলো যখন একটি গ্রন্থে সুসংগঠিতভাবে তুলে ধরা হয়, তখন তা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ একটি দলিল হয়ে ওঠে।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। সামনে হেলথ কার্ড চালুরও প্রতিশ্রুতি রয়েছে। একই সঙ্গে গ্যাস সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী কী কী পদক্ষেপ নিয়েছেন, তারও একটি সংক্ষিপ্ত চিত্র বইটিতে তুলে ধরা হয়েছে।

রিজভী বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় আসার পর সেগুলো বাস্তবায়নে তিনি মাঠে-ময়দানে, হাটে-ঘাটে ও বন্দরে ঘুরে বেড়াচ্ছেন। দিন-রাত কাজ করছেন এবং দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হচ্ছে কি না, তা নিজেই পর্যবেক্ষণ করছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিএনপি বা জোট সরকার জনকল্যাণ, জনস্বার্থ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও বিস্তৃত করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের বাস্তবায়ন ও অগ্রগতির একটি বিস্তৃত চিত্র বইটিতে পাওয়া যাবে।

সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তুলে রিজভী বলেন, যারা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, সরকারের কর্মকাণ্ডে কলঙ্ক লেপনের চেষ্টা করছে এবং বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করছে, এই বই তাদের প্রচেষ্টার জবাব দিতে ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড এবং জনগণের প্রতি তার নিবেদনের তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হলে সেটি সবার জন্য গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হবে। তখন মানুষ বুঝতে পারবে, সরকারের বিরুদ্ধে যারা অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা মূলত সরকারের ভালো কাজগুলোকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

আলোচনা সভায় সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান নাজমুল হাসানের সভাপতিত্বে এবং সভাপতি সাইদুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান, ছাত্রদলের সহসভাপতি তৌহিদ আউয়ালসহ অনেকে।

বিষয় : কৃষক কার্ড প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড হেলথ কার্ড

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাফিলতি হলেই কঠোর ব্যবস্থা নিচ্ছেন তারেক রহমান: রিজভী

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ