ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

১৮ আগস্ট তারেক রহমানের সফর, পাকুন্দিয়ায় প্রস্তুতি দেখতে মন্ত্রী

সৈয়দ মইনুল হোসেন
সৈয়দ মইনুল হোসেন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬

১৮ আগস্ট তারেক রহমানের সফর, পাকুন্দিয়ায় প্রস্তুতি দেখতে মন্ত্রী
ছবি: প্রতিনিধি

১৮ আগস্ট তারেক রহমানের সফর, পাকুন্দিয়ায় প্রস্তুতি দেখতে মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৮ আগস্ট কিশোরগঞ্জ সফরকে ঘিরে জেলাজুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। সফরকে সফল ও উৎসবমুখর করতে বিভিন্ন এলাকায় সাজসজ্জার পাশাপাশি নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হচ্ছে।

এরই অংশ হিসেবে শনিবার (৮ আগস্ট) সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ঐতিহ্যবাহী থানাঘাট চত্বর পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

সকাল ১০টার দিকে মন্ত্রী সফরসঙ্গীদের নিয়ে থানাঘাট চত্বরে পৌঁছালে স্থানীয় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে স্বাগত জানান। পরে তিনি প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নেওয়া প্রস্তুতি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে থানাঘাট চত্বরের নিরাপত্তাব্যবস্থা, সম্ভাব্য জনসভাস্থল এবং সাজসজ্জার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন মন্ত্রী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন মন্ত্রী। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর এলাকাবাসীর জন্য আনন্দের। সফরকে নির্বিঘ্ন ও স্মরণীয় করতে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান তিনি।

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, পাকুন্দিয়ার মানুষ প্রধানমন্ত্রীর অপেক্ষায় রয়েছে। থানাঘাট চত্বরকে জনসভার উপযোগী করে তুলতে দিনরাত কাজ চলছে। ১৮ আগস্ট এখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থাপনা সাজানো হচ্ছে। বিভিন্ন স্থানে টানানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। এতে পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।

জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল বলেন, মানুষের চলাচল সহজ রাখা এবং নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

এদিকে পরিদর্শনকালে কটিয়াদী ও পাকুন্দিয়া অঞ্চলের মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা নিয়েও কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। বৃহত্তর ময়মনসিংহকে মৎস্য উৎপাদনের গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এ খাতের উৎপাদন আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

গত ২ আগস্ট প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরের বিষয়টি নিশ্চিত হওয়ার পর থেকেই জেলায় উন্নয়নমূলক কাজ ও নিরাপত্তা প্রস্তুতি জোরদার করা হয়েছে। সফরের কেন্দ্র হিসেবে কটিয়াদী ও পাকুন্দিয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা। সফরকে সামনে রেখে এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনাও দেখা গেছে।

বিষয় : তারেক রহমান প্রধানমন্ত্রীর সফর কিশোরগঞ্জ খবর পাকুন্দিয়া খবর

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

১৮ আগস্ট তারেক রহমানের সফর, পাকুন্দিয়ায় প্রস্তুতি দেখতে মন্ত্রী

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ