ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বেকা নওগাঁ ইউনিটের উদ্যোগে শতাধিক বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬

বেকা নওগাঁ ইউনিটের উদ্যোগে শতাধিক বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ
প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ এক্স-ক্যাডেটস্ এসোসিয়েশন (বেকা) নওগাঁ ইউনিটের উদ্যোগে নওগাঁ শহরের আব্দুল জলিল শিশু পার্ক সংলগ্ন বাইপাস সড়কের দুই পাশে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ( ০৬ই আগস্ট)  অনুষ্ঠিত এ কর্মসূচিতে বেকা নওগাঁ ইউনিটের সভাপতি মো. মিজানুর রহমানের নেতৃত্বে সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওয়াহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাহবুব আলম শুভ,কার্যনির্বাহী সদস্য মো জসিম উদ্দিন সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বৃক্ষরোপণের পাশাপাশি পথচারী, স্থানীয় বাসিন্দা ও পরিবেশপ্রেমী মানুষের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি চারার সঠিক পরিচর্যা ও সংরক্ষণের বিষয়ে সচেতনতামূলক পরামর্শ দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে মো. মিজানুর রহমান বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন সরবরাহই করে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানাই।”

সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন বলেন, “বৃক্ষরোপণকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। এটি কোনো একদিনের কর্মসূচি নয়; সারা বছর পরিবেশ রক্ষায় কাজ করে যাবে বেকা নওগাঁ ইউনিট। তরুণ সমাজসহ সর্বস্তরের মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসে, তবে একটি সবুজ, পরিচ্ছন্ন ও টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।”

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরিতে ভবিষ্যতেও এ ধরনের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বেকা নওগাঁ ইউনিটের উদ্যোগে শতাধিক বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ